ঢাকা |

আইইবিতে অনুষ্ঠিত "অ্যানুয়াল পেপার মিট অন সিভিল ইঞ্জিনিয়ারিং ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে ডুয়েট উপাচার্যের অংশগ্রহণ

আইইবিতে অনুষ্ঠিত "অ্যানুয়াল পেপার মিট অন সিভিল ইঞ্জিনিয়ারিং ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে ডুয়েট উপাচার্যের অংশগ্রহণ ছবির ক্যাপশন :
header 3_728
আইইবিতে অনুষ্ঠিত "অ্যানুয়াল পেপার মিট অন সিভিল ইঞ্জিনিয়ারিং ও প্রকল্প ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে ডুয়েট উপাচার্যের অংশগ্রহণ

এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার 

দি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের উদ্যোগে আজ শনিবার ১১ জুলাই ৬ষ্ঠ বার্ষিক পেপার মিট উদ্বোধন এবং "সাকসেস অ্যান্ড ফেইলিউর অফ প্রজেক্টস ফ্রম প্রজেক্ট ম্যানেজমেন্ট ভিউপয়েন্ট বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল কনটেক্সট" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি'র প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এইবি)-এর আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এবং ডুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।
সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা)।
বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, "একটি দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও টেকসই উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো গবেষণা। গবেষণার ফলাফল যখন বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধানে ব্যবহৃত হয়, তখনই প্রকৌশল জ্ঞানের প্রকৃত মূল্যায়ন ঘটে। সেই দৃষ্টিকোণ থেকে আজকের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। এ বছর কার্যবিবরণীতে প্রকাশিত ৫০টি গবেষণাপত্র এবং সেগুলো উপস্থাপনের জন্য ৫০টি পৃথক কারিগরি সেশন বাংলাদেশের প্রকৌশল গবেষণার জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং গবেষণার মানোন্নয়নে প্রশংসনীয় পদক্ষেপ।"
তিনি আরও বলেন, "আজকের সেমিনারের বিষয়বস্তু অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের আলোচনা, গবেষণাপত্র উপস্থাপন এবং মতবিনিময় প্রকৌশলী, গবেষক ও শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিল্পখাত, একাডেমিয়া ও পেশাজীবীদের মধ্যে আরও কার্যকর সহযোগিতা গড়ে তুলতে সহায়ক হবে।" দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের যথাযথ ভূমিকা নিশ্চিতকরণ এবং প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে ব্যর্থ প্রকল্পের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে উপাচার্য বলেন, "সরকারি পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ পর্যায়ে এখনো প্রকৌশলীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। ফলে প্রকৌশলভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একটি স্পষ্ট ঘাটতি রয়ে গেছে। গবেষণালব্ধ জ্ঞান ও প্রকৌশল দক্ষতাকে কার্যকর নীতিনির্ধারণ ও অবকাঠামো উন্নয়নে কাজে লাগাতে এ ঘাটতি দূর করা প্রয়োজন।"
উপাচার্য আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দায়িত্ব প্রদানের মাধ্যমে এ ব্যবধান কমিয়ে আনতে কাজ করছেন। তিনি প্রকৌশল ও কারিগরি দক্ষতাকে রাষ্ট্রীয় সেবা ও জাতীয় উন্নয়নে সরাসরি কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন।"
উপাচার্য অ্যানুয়াল পেপার মিট ২০২৬ এর সর্বাঙ্গীণ সফলতা কামনা করে আজকের সফল এই আয়োজনের রূপকার গবেষক, প্রবন্ধকার, সেশন চেয়ার, রিভিউয়ার, আয়োজক কমিটির সদস্য এবং পৃষ্ঠপোষকবৃন্দসহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। গবেষণা, উদ্ভাবন এবং পেশাগত উন্নয়নের ক্ষেত্রে আইইবি ও ডুয়েটের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় ও ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় স্বামী স্ত্রী নিহতঃ বেঁচে গেলো ৯

শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় স্বামী স্ত্রী নিহতঃ বেঁচে গেলো ৯