ঢাকা |

উত্তরা ১৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কার্যক্রমের শুভ উদ্বোধন

উত্তরা ১৬ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নিরাপত্তা কার্যক্রমের শুভ উদ্বোধন ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এইচ এম মাহমুদ হাসানঃ 

রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের বাসিন্দাদের নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে নতুন নিরাপত্তা কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে উত্তরা সেক্টর ১৬ ওয়েলফেয়ার সোসাইটি।

বুধবার (২০ মে’ ২০২৬) রাত ৮টায় সেক্টর সোসাইটির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় ১০ জন নিরাপত্তা প্রহরীর সঙ্গে ১০টি বাইসাইকেল, ১২টি টর্চলাইট, ১২টি বাঁশি ও ১২টি লাঠি প্রদান করা হয়, যা দিয়ে সেক্টরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহল ও নিরাপত্তা তৎপরতা পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে সোসাইটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মাজেদুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উত্তরা ১৬ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি লেঃ কর্নেল নুরুল আলম (অব.)।

সভাপতির বক্তব্যে লেঃ কর্নেল নুরুল আলম (অব.) বলেন, “বর্তমান সময়ে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে এলাকাবাসীকেও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। উত্তরা ১৬ নম্বর সেক্টরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও বসবাস উপযোগী আধুনিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। এই নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।


বিশিষ্ট ব্যবসায়ী ও সাধারণ সম্পাদক মাজেদুল হক তার বক্তব্যে বলেন, সেক্টরের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি সুসংগঠিত নিরাপত্তা ব্যবস্থা। সেই চাহিদার কথা বিবেচনা করেই আমরা আধুনিক ও কার্যকর নিরাপত্তা কার্যক্রম চালু করেছি। নিরাপত্তা প্রহরীরা নিয়মিত টহলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করবেন, যাতে বাসিন্দারা নিরাপদে বসবাস করতে পারেন।

মাজেদুল হক আরও বলেন, শুধু নিরাপত্তা প্রহরী নিয়োগই নয়, তাদের প্রয়োজনীয় সরঞ্জামও প্রদান করা হয়েছে। বাইসাইকেলের মাধ্যমে দ্রুত টহল, টর্চলাইট দিয়ে রাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্যান্য সরঞ্জামের মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, বাসিন্দাদের সহযোগিতা ছাড়া কোনো উদ্যোগই সফল হয় না। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোসাইটির কার্যক্রমে সহযোগিতা করতে হবে। আমাদের লক্ষ্য হলো একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা।
নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন সোসাইটির নিরাপত্তা সম্পাদক এম.এ. রাজ্জাক ও সহ-নিরাপত্তা সম্পাদক মোঃ শামসুল আরেফিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ডক্টর দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক, অর্থ সম্পাদক মোঃ জামাল উদ্দিন পলাশ, সহ-অর্থ সম্পাদক মোঃ কামরুদ্দুজা সায়েম, সাংগঠনিক সম্পাদক এ.এম. সালাহ উদ্দিন আশিক, প্রচার সম্পাদক সৈয়দ শফিকুল হক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম আল মামুন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মোঃ আব্দুল আহাদ এবং দপ্তর সম্পাদক মোঃ সরোয়ার জাহান।
এছাড়াও অনুষ্ঠানে কার্যকরী সদস্য মোঃ মশিউর রহমান, মোঃ আব্দুর রশিদসহ সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত