ঢাকা |

কোনাবাড়ীতে মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন

কোনাবাড়ীতে মে দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম মিলন - গাজীপুর প্রতিনিধি

মে দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কোনাবাড়ী বাসী গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 
আজ ১লা মে শুক্রবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এম এ কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয়। আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো কোনাবাড়ি প্রেসক্লাব। কোনাবাড়ী বাসী গ্রুপের এডমিন আবু সায়েম এর সার্বিক পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন। এ আয়োজনের মাধ্যমে এলাকাবাসী, কারখানা শ্রমিক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয়, চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করা হয়৷ 
আয়োজকরা বলেন, আজ মহান মে দিবস। শ্রমিকরা আজ সবাই ছুটিতে রয়েছে। এলাকার দরিদ্র মানুষ, গার্মেন্ট কারখানা শ্রমিকরা অনেকেই তাদের রক্তের গ্রুপ জানেন না। অনেকেরই চোখে সমস্যা কিন্তু সঠিকভাবে পরীক্ষা করেন না৷ এজন্য আমরা এ পদক্ষেপ নিয়েছি। রক্তের গ্রুপ পরীক্ষাসহ চক্ষু পরীক্ষা ও চশমা দেওয়া হয়েছে। এটি সামাজিক দায়বদ্ধতা থেকে করা হয়েছে। 

কোনাবাড়ি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক বাবুল হোসেন বলেন, কোনাবাড়ি বাসী গ্রুপে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকেন৷ পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করেন৷ তাদের এ আয়োজন সাথে থেকে উৎসাহ দেয়ার জন্য এসেছি৷ তাদের সকল ভালো কাজে থাকবো।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক

শ্রমিকের ঘামেই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক ভিত্তি: বিড়ি শ্রমিক