ঢাকা |

কোনাবাড়ী একতা টাওয়ারে ঈদের কেনাকাটা করে ৭ লাখ টাকার পুরস্কার পেলেন ক্রেতারা

কোনাবাড়ী একতা টাওয়ারে ঈদের কেনাকাটা করে ৭ লাখ টাকার পুরস্কার পেলেন ক্রেতারা ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী একতা মার্কেটে ঈদের কেনাকাটা করে ৭ লাখ টাকার পুরস্কার পেলেন ক্রেতারা। মঙ্গলবার বিকেলে কোনাবাড়িতে এক জমকালো আয়োজনে লটারির মধ্যমে ১০১ জন ক্রেতাদের পুরস্কার দেওয়া হয়৷ 

মার্কেট সূত্রে জানা যায়,গত ঈদুল ফিতরে গাজীপুরের কোনাবাড়ী একতা মার্কেটে যে সকল ক্রেতারা ১ হাজার টাকার পন্য সামগ্রি ক্রয় করেছেন, তাদের সবাইকে একটি করে টোকেন দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ক্রেতারা কুপেন নিয়ে হাজির হন৷ পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মার্কেটের মালিকরা ও ব্যবসায়ীদের সামনে লটারির ড্র অনুষ্ঠিত হয়৷ 

লটারিতে প্রথম পুরস্কার ৩ লাখ টাকার একটি মোটরসাইকেল। এছাড়াও ২ টি ফ্রিজ, ৫ ওভেন, বাইসাইকেল, টেলিভিশনসহ ১০১ টি পুরস্কার। এসময় লটারি জয়ীদের হাতে তাৎক্ষণিকভাবে পরিস্কার তুলে দেওয়া হয়। 

বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আহমেদের, আমন্ত্রিত অতিথি ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, কোনাবাড়ি পল্লিবিদুৎ সমিতির পরিচালক আব্দুল মান্নান, একতা টাওয়ার লিমিটেডর পরিচালক কায়সার আজাদ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, তাইজুল ইসলাম, কোনাবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম,সাধারণ সম্পাদক অজয় সরকার জুটনসহ কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

সভাপতি ব্যবসায়ী মতিউর রহমান বলেন, ক্রেতা ও বিক্রেতাদের মাঝে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে এ আয়োজন করা হয়েছে। মূলত ঈদে মার্কেটে ১ হাজার টাকার উপরে যারা পন্য সামগ্রি কিনেছেন,তাদেরকে টুকেন দেওয়া হয়েছিল। পরে সবাইকে নিয়ে আজ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হলো।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি'র জীবনবৃত্তান্ত

মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি'র জীবনবৃত্তান্ত