ঢাকা |

গাজীপুরের কোনাবাড়িতে উচ্ছেদকৃত হকারদের মানববন্ধন

গাজীপুরের কোনাবাড়িতে  উচ্ছেদকৃত হকারদের মানববন্ধন ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ভাত দে, কাজ দে নইলে হকার বসতে দে এই স্লোগানে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে 
উচ্ছেদকৃত হকাররা মানববন্ধন করেছেন। 

রোববার সকাল ১১ টার সময় মহানগরীর কোনাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের
নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় উচ্ছেদকৃত হকাররা বলেন,আমাদের পুনর্বাসন না করা পর্যন্ত ফুটপাতে বসতে দেওয়া হোক। ফুটপাত থেকে উচ্ছেদের পর থেকেই আমরা অনাহারে অর্ধহারে দিন অতিবাহিত করছি। তারা পুনর্বাসনের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণের চলাচল নির্বিঘ্নে করতে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ করা হয়।  

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরের কোনাবাড়িতে  উচ্ছেদকৃত হকারদের মানববন্ধন

গাজীপুরের কোনাবাড়িতে উচ্ছেদকৃত হকারদের মানববন্ধন