ঢাকা |

গাজীপুরে অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে অসচ্ছল মহিলাদের সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার  অস্বচ্ছল দরিদ্র ও দুস্থ মহিলাদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে গাজীপুর জেলা পরিষদের উদ্দ্যোগে গত বৃহস্পতিবার বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় । এ উপলক্ষে এক সভা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

 এসময় অস্বচ্ছল দরিদ্র ও দুস্থ মহিলাদের আত্নকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক প্রফেসর ডা: রফিকুল ইসলাম বাচ্চু এমপি ,গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক 
 শাহ রিয়াজুল হান্নান।

 অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) নজরুল ইসলাম । এ সময় আরো উপস্থিত ছিলেন সেবা গ্রহীতা মহিলা সহ জেলার অন্তর্গত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল , ছাত্রদল, মহিলাদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান