ঢাকা |

গাজীপুরে অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে

গাজীপুরে অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় সোমবার সকালে বাংলাদেশ প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানার অর্ধ শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। 
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার ওই পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিলে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। 


এরপর বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে পাঠানো হয়। এভাবে একে একে প্রায় ৫০ জন শ্রমিক অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে কারখানার অন্য শ্রমিকরা তাদের স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেশিরভাগ শ্রমিকই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। তবে বেশ কয়েকজন শ্রমিক এখনো হাসপাতালে ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন,  আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা জানাতে পারবেন।
গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশীদ বলেন, শ্রমিকরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। চিকিৎসকরা ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বলে জানিয়েছে। সবাই আশঙ্কামুক্ত আছেন। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছ