ঢাকা |

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থী আহত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর উত্তরা ইউনিভার্সিটির বাস উল্টে ২৩ শিক্ষার্থীসহ ২৪জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের পূরবী, মাহিমা, এফডিটি বিভাগের লায়লা, সারা, আফরিন, লিমন, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শান্ত, সালমান, নুসরাত, বন্য, ম্যাথ বাপ্পি, তুরিণ, ইংরেজি বিভাগের নেহা, নওশি তাবাসুম, মিরাজ, বিজয়, তিথী, টেক্সটাইলে বিভাগের নাজমুল, বাংলা বিভাগের তৃণা, ডিএনএফডিটি আজহমিরা, মীম, ঐশী ও ফাহিমা।

উত্তরা ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট ম্যানেজার হুমায়ুন কবির জানান, বুধবার বেলা আড়াইটার দিকে উত্তরা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আনুমানিক ত্রিশ জন শিক্ষার্থী নিয়ে ভার্সিটির বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে মাওনা চৌরাস্তায় আসছিল। বাসটি মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ২৪জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নেয়া হয়।

উত্তরা ইউনিভার্সিটির চিকিৎসক ডাঃ তৌসিক সরকার জানান, আহতদের মধ্যে গুরুতর জখম নেই। বেশির ভাগই বাসে কাঁচ দিয়ে কেটে গেছে, কেউ কেউ বাসের ভেতরে চাপায় আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালক ও তৃণা নামের এক শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকেই চিকিৎসা ও চিকিৎসা পরবর্তী সহায়তা প্রদান করা হচ্ছে।

এবিষয়ে গাজীপুর সদর মেট্টোপলিটন পুলিশের ওসি আমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাস উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি