গাজীপুরে কনস্টেবল পদে নিয়োগের চুরান্ত ফলাফল ঘোষণা
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। আজ সোমবার ১৮ মে গাজীপুর জেলায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো।
গাজীপুরের পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ গাজীপুর জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে সততা, দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহ্বান জানান।
এসময় নিয়োগ বোর্ডের সদস্যসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)