ঢাকা |

গাজীপুরে কৃষকের প্লাবিত ফসলি জমির ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন আইয়ুবী

গাজীপুরে কৃষকের প্লাবিত ফসলি জমির ধান কেটে দিলেন এমপি সালাহউদ্দিন আইয়ুবী ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়ায় অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত ফসলি মাঠ পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী। বিপদের এই মুহূর্তে শুধু পরিদর্শনই নয়, বরং সরাসরি মাঠে নেমে কৃষকের কষ্ট ভাগ করে নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী নিজেই পানিতে নেমে কৃষকদের সাথে ধান কাটার কাজে সহযোগিতা করছেন। কৃষকের কষ্টে অর্জিত সোনার ফসল যখন পানিতে তলিয়ে যাচ্ছে, তখন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি ছেড়ে কাদা-পানিতে নেমে আসা এই জননেতাকে দেখে অভিভূত হয়েছেন স্থানীয় মানুষ। কৃষকদের প্লাবিত ফসলি জমি পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের সাহস জোগান। তিনি বলেন, "আপনাদের এই ক্ষতি কেবল আপনাদের নয়, এটি দেশের ক্ষতি। আমি ব্যক্তিগতভাবে সবসময় আপনাদের পাশে আছি। কোনো কৃষক যেন এই দুর্যোগে নিঃস্ব না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করব।" সরকারি প্রণোদনার প্রতিশ্রুতি দিয়ে এমপি সালাহউদ্দিন আইয়ুবী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সার, বীজ এবং প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা প্রদান করা হবে। এছাড়া কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, অটোরিকশা ছিনতাই

গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা, অটোরিকশা ছিনতাই