ঢাকা |

গাজীপুরে গার্মেন্টস এ চাকরি নিতে এসে বাউফল থেকে নিখোঁজ হওয়া ৪ কিশোরী

গাজীপুরে গার্মেন্টস এ চাকরি নিতে এসে বাউফল থেকে নিখোঁজ হওয়া ৪ কিশোরী ছবির ক্যাপশন :
header 3_728


এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

পরিবারের চরম উদ্বিগ্নতা উৎকন্ঠার চারদিন পর গত বুধবার ১৩ মে সন্ধ্যায় চার কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় এই চার কিশোরী। গাজীপুরে গার্মেন্টসে চাকরি নিতে এসেছিল বলে পুলিশকে জানিয়েছেন তারা।
পুলিশ সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে একই দিনে চার কিশোরী নিখোঁজ হয়। এতে চরম উদ্বিগ্ন হয়ে বাউফল থানায় আলাদা সাধারণ ডাইরি করেন তাদের পরিবার। একই দিনে চার কিশোরী নিখোঁজ হওয়ায় পুলিশও অতি গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ জানতে পারে চার কিশোরী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকে অবস্থান করছে। সাথে সাথে বাউফল থানা পুলিশ কালিয়াকৈর থানা পুলিশকে অবহিত করেন। বুধবার সন্ধ্যায় মৌচাক পুলিশ চার কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। চার কিশোরী মধ্যে তিনজন সপ্তম শ্রেনীর ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন একই উচ্চ বিদ্যালয়ের আর একজন অন্য বিদ্যালয়ের পড়াশোনা করতো। চার কিশোরী পরিকল্পনা করে গার্মেন্টস কারখানায় চাকরি করতে এসে গাজীপুরের মৌচাকে বাসা ভাড়া নেয়। চাকরির জন্য জীবন বৃত্তান্ত তৈরি করতে এসে পুলিশের কাছে ধরা পড়ে তারা। পরে পুলিশ বাউফল থানার মাধ্যমে চার কিশোরীর অভিভাবকদের খবর দেয়।
মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামীম আক্তার জানান, ওই চার কিশোরী গার্মেন্টস কারখানায় চাকুরির জন্য সেচ্ছায় বাড়ী থেকে চলে আসে। বুধবার রাতে তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় হেলথ সেন্টার স্থাপনের পরিকল

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় হেলথ সেন্টার স্থাপনের পরিকল