ঢাকা |

গাজীপুরে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু

গাজীপুরে গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টাওয়ার মার্কেট এলাকায় ৯ জুন মঙ্গলবার দিবাগত রাতে এক গার্মেন্টস শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ছাহেরা খাতুন (১৮)। সে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোবিন্দা এলাকার জলিল মিয়ার মেয়ে। সে মৌচাক টাওয়ার মার্কেট এলাকায় স্বামী শ্যামল মিয়ার সাথে একটি ভাড়া বাসায় থেকে গার্মেন্টস কারখানায় কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে ছাহেরাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্বামী শামল মিয়া। পরে তাঁর চিৎকারে বাড়ির মালিক ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি

গাজীপুরে স্কুল ছাত্রীর ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভি