স্টাফ রিপোর্টার, গাজীপুর
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে চাঁদা দাবির অভিযোগে নামের এক যুবদল নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থাোনীয় জনতা। তার নাম সাব্বির আহমেদ শামীম (৩০)। সে গ্রেফতারকৃত সাব্বির আহমেদ শামীম রুদ্রপুর এলাকার আরফান আলীর ছেলে। গত সোমবার সকালে উপজেলার রুদ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। ধৃত শামীম ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুদ্রপুর এলাকায় নুরুদ্দিন খন্দকার খোকন নামের এক ব্যবসায়ীর কেনা জমিতে বালু ভরাটের কাজ চলছিল। গতকাল রোববার বিকেলে সাব্বির ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা কাজ বন্ধ করে দেন এবং প্রাণনাশের হুমকি দেন। আজ সকালে আবারও বালু ভরাটের কাজ শুরু হলে সাব্বির ও তাঁর সহযোগীরা ব্যবসায়ী নুরুদ্দিনের ওপর হামলা ও মারধর করেন। এ সময় নুরুদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সাব্বিরকে হাতেনাতে আটক করলেও তাঁর সহযোগীরা পালিয়ে যান। পরে পুলিশ এসে সাব্বিরকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় জমির মালিক নুরুদ্দিন খন্দকার বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে সাব্বির আহমেদ শামীম বলেন, তাঁদের জমির ওপর দিয়ে বালু ভরাটের কাজ চলায় তিনি বাধা দিয়েছিলেন। চাঁদা চাওয়ার বিষয়টি সত্য নয়।
ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ জানান, বিষয়টি তাঁরা শুনেছেন। সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার কর জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
SobuzBanlgadesh
.jpg)