ঢাকা |

গাজীপুরে চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ জাল সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার-১

গাজীপুরে চোরাই মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ জাল সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার-১ ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ মহানগরের গাছা থানাধীন পেয়ারাবাগান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম রুবেল খাঁ (২৮)। এ সময় তার দেয়া তথ্যমতে ৩৩টি চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ, প্রিন্টারসহ জাল কাগজপত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের গাছা থানাধীন পেয়ারাবাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতারকৃত রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৩টি চোরাই মোটরসাইকেল, ৫টি ল্যাপটপ, ৩টি প্রিন্টার, ৪টি বিআরটিএ মোটরসাইকেল রেজিস্ট্রেশন বইয়ের কপি, ৬টি রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ১১টি ই-রেজিস্ট্রেশন কার্ড, ১টি ওয়াকিটকি সেট, ৯টি সিম কার্ড, ২টি মেমোরি কার্ড, পুলিশের ব্যবহৃত বিভিন্ন পোশাক ও সরঞ্জাম, পুলিশের এসবি পরিচয়পত্র, ভুয়া ভিজিটিং কার্ডসহ বিভিন্ন ভূয়া কাগজপত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন যাবত সরকারি চাকরি করে বলে বিভিন্ন জায়গায় পরিচয় দিয়ে আসছিল।

গ্রেফতারকৃত রুবেলের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে জড়িতদের গ্রেফতারক অভিযান চলছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ডুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে  সভাপতি ড. সিরাজুল হক, সাধারণ

ডুয়েট শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ড. সিরাজুল হক, সাধারণ