স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীর সদর থানাধীন দাক্ষিনখান এলাকায় চোলাই মদের কারখানার সন্ধান পেয়েছে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। এসময় বিপুল পরিমাণ চোলাই মদ ও চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করে জিএমপি পুলিশ। শনিবার ১২ জুলাই গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের বিশেষ অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

জিএমপি পুলিশ সুত্রে জানাযায়, গাজীপুর মহানগর এলাকায় মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানাধীন দাখিনখান মধ্যপাড়া এলাকার জনৈক মোমেন ভূঁইয়ার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। দীর্ঘদিন ওই বাড়ীতে অবস্থান করে মোঃ কামরুজ্জামান মিরাজ (৩৩) ও মোঃ রুবেল মিয়া (৩৮) অবৈধ দেশীয় তৈরি চোলাই মদ তৈরি করে আসছিলো। এসময় ১২ টি বোতলে মোট ৬০ লিটার চোলাই মদ ও ২৯ টি ড্রামে চোলাই মদ তৈরির উপকরণসহ মোট ১৪৫০ লিটার এবং চোলাই মদ তৈরির মেশিনপত্র উদ্ধার করে।
পুলিশ আরও জানান, অভিযান পরিচালনার পূর্বেই আসামীরা পালিয়ে যাওয়ায় কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয় নাই। পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবাস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে।
SobuzBanlgadesh
.jpg)