০৯ এপ্রিল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুর জেলা পুলিশের একটি সংবাদ সম্মেলন শেষে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে জয়দেবপুর রেললাইন এলাকা থেকে অটোরিকশা যোগে রওনা হন কোনাবাড়ী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও এস এ টেলিভিশনের চিত্র সাংবাদিক রেজাউল করিম। পথিমধ্যে ধান গবেষণা এলাকার কাছে পৌঁছালে অটোরিকশার সামনে বসা দুই ব্যক্তি হঠাৎ গাড়ি থামাতে বাধ্য করে।
গাড়ি থামার সাথে সাথেই সামনে থাকা দুজন নেমে এসে অস্ত্রের মুখে জিম্মি করে সাংবাদিক রেজাউল করিমের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গাড়ি থেকে পড়ে গিয়ে হাত-পায়ে আঘাত পান সাংবাদিক রেজাউল করিম।
পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সাংবাদিক রেজাউল করিম। পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মুঠো ফোনে জানান, এখন পর্যন্ত কোনো আপডেট নেই, দিনের বেলায় আপডেট পাওয়াটা খুবই কঠিন তবে আমরা এ বিষয়ে কাজ করতেছি।
এদিকে ভুক্তভোগী সাংবাদিক রেজাউল করিম বলেন, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার সাথে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। তাই আমি নগরীর একজন সাধারন নাগরিক হিসেবে দ্রুত সময়ের মধ্যে এই ছিনতাকারীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।
SobuzBanlgadesh
.jpg)