এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানায় কর্মরত এএসআই আলমগীর হোসেনকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জব্দকৃত চোরাই প্রাইভেটকার নিজের কাজে ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সে মাদকসেবন করতো বলেও অভিযোগের তদন্ত করছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, এএসআই আলমগীর হোসেন একটি চোরাই প্রাইভেটকার জব্দ করে থানায় নিয়ে আসে। জব্দ করার পর থেকে তিনি জব্দকৃত গাড়িটি নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করে আসছিলেন। এসকল বিষয়ে পুলিশ সদর দপ্তর অভিযোগ গেলে পুলিশ সদর দপ্তর বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। তখন এএসআই আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করে। এই ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় গাড়ির মালিক শরিফ হোসেন পাটোয়ারী বাদী হয়ে বরখাস্তকৃত এএসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং মামলার আসামী হিসেবে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অবস) মোঃ বেলায়ত হোসেন জানান, জব্দকৃত গাড়ি সে নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করায় এএসআই আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদক সেবনের বিষয়টিও তদন্তনাধীন রয়েছে।
SobuzBanlgadesh
.jpg)