এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
আজ বিকেলে শহীদ বরকত স্টেডিয়াম, গাজীপুরে জেলা পর্যায়ে "নতুন কুঁড়ি স্পোর্টস এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার ১৩ মে শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ নিবার্চনী আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।
সারাদেশে একযোগে ক্রীড়া ক্ষেত্রে মেধা অন্বেষণের লক্ষ্যে "নতুন কুঁড়ি স্পোর্টস' শুরু হয়। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলার ৫ টি উপজেলা ও গাজীপুর মহানগর এর বাছাইকৃত ১৬টি দলের মোট ৮টি ইভেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে একক ও দলগত খেলায় বিজয়ী খেলায়াড়গণকে পুরস্কার বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)