ঢাকা |

গাজীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগ

গাজীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন : ফাইল ছবি
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুরের কাপাসিয়ায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নাজনীন সুলতানা বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম আমজাদ দরজী (৪০)। তিনি সম্পর্কে ভুক্তভোগীর চাচাতো ভাসুরের ছেলে।

অভিযোগে জানা যায়, নাজনীন সুলতানার স্বামী প্রায় এক বছর আগে মারা যান। এরপর থেকে তিনি তার দুই মেয়ে—শারীরিক প্রতিবন্ধী বড় মেয়ে ও ৮ বছর বয়সী ছোট মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। গত ২৭ মে সকালে আমজাদ দরজী ভুক্তভোগী কিশোরীকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে জোরপূর্বক বাড়ির দক্ষিণ দিকের জঙ্গলে নিয়ে যান।

 সেখানে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে তাকে মাটিতে ফেলে শ্লীলতাহানির চেষ্টা করেন এবং ধর্ষণের উদ্দেশ্যে তার বুকের ওপর চেপে বসেন। কিশোরী চিৎকার শুরু করলে অভিযুক্ত ব্যক্তি তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং তাকে ভয় দেখান যে, চিৎকার করলে ধর্ষণ শেষে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। এ সময় তিনি কিশোরীর মুখ, বুক ও শরীরে এলোপাথাড়ি কামড় দিয়ে জখম করেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

গাজীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগ

গাজীপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনচেষ্টার অভিযোগ