ঢাকা |

গাজীপুরে বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে

গাজীপুরে বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ সশস্ত্র সন্ত্রাসীর বিরুদ্ধে ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান, গাজীপুরঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর গ্রামে বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকার ইব্রাহিম খলিল (৫৪) নামের এক ব্যক্তির টিনশেড হাফ বিল্ডিং বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। 
এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মো.ইব্রাহিম খলিল। 
অভিযোগে তিনি উল্লেখ্য করেন, কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকায় সা্রে ১৫ শতাংশ জমি ক্রয় করে সেখানে টিনশেড বাড়ি নির্মাণ করে অফিস হিসেবে ব্যবহার করছিলেন। গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় কালিয়াকৈর ও কোনাবাড়ী এলাকার চিহ্নিত বেশ কয়েকজন সন্ত্রাসীর নেতৃত্বে ১২/১৩ জনের একটি সংঘবদ্ধ দল রামদা, চাপাতি, ছুরি, শাবল ও লোহার রড নিয়ে জোর পুর্বক তার বাড়িতে প্রবেশ করে এবং বাড়ীতে থাকা ম্যানেজার দুলাল সিকদার (৬০), প্রতিবেশী কোরবানী আলী (৪৩), তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিসের হিসাব রক্ষক রফিক মিয়া (৪৪), কে বেধড়ক মারপিট করে এবং তাদের কে হুমকী দিয়ে বাড়ী থেকে বের করে দিয়ে বাউন্ডারী ওয়াল ভেঙ্গে বাড়ীতে থাকা খাট বিছানাপত্র নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও স্টীল লোহার গেট সহ বেশ কিছু মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার সময় তার ম্যানেজার ও হিসাব রক্ষক বাধা দিলে দুর্বৃত্তরা তাদের কে মারতে যায়। এ সময় তাদের চিৎকার শুনে আশে-পাশের লোকজন এসে তাদের কে উদ্ধার করে।
​এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের পরপর যে পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়েছিল তার কাছ থেকে খোঁজ নিয়ে  বিস্তারিত জানাতে পারবো।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব

শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব