গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো এ সময় জাহিদুল আলম জয় (৩৪), জিহাদ আহম্মেদ রাফি (১৯) ও রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) নামে তিনজনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিসোর্টের ২০৯ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ৯ পিস এমডিএমএ (এক্সটাসি) ও ৫ গ্রাম ‘কুশ’ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফয়জুল ইসলাম খান লাবিব ও মো. আবির হোসেনকে গ্রেফতার করা হয়।
এছাড়া একই রিসোর্টের ৪০৬ নম্বর কক্ষে তল্লাশি চালিয়ে ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট উদ্ধার করা হয় এবং ইফতিয়ার কাসেম চার্লী (৩০) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।
জেলা প্রশাসন, গাজীপুর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক, এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে রাতভর পরিচালিত এ অভিযানে রিসোর্ট থেকে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ এস এম মিলন
SobuzBanlgadesh
.jpg)