গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন বিভিন্ন এলাকায় আগামী ২০ দিন বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাসজুড়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত ফিডার রক্ষণাবেক্ষণ, লাইনের উন্নয়ন ও মেরামত কাজের জন্য এই পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট করা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে।
এই শিডিউলের আওতায় রাজাবাড়ি, বিনোদপুর, মাওনা, শ্রীপুর, গাজীপুর সদরসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা পড়বেন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, টানা ২০ দিনের এই দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দিনের বেলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গরমে ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ সংশ্লিষ্ট এলাকাবাসীকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ এস এম মিলন
SobuzBanlgadesh
.jpg)