গাজীপুরে ২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তিঃ জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার
বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় মোট ৩.৯৪ লাখ অর্থনৈতিক ইউনিট এবং ২৫.৩০ লাখ কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
আজ ১৫ জুন সোমবার গাজীপুরে অনুষ্ঠিত "অর্থনৈতিক শুমারি ২০২৪ - ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার"-এ এই গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: নূরুল করিম ভূঁইয়া ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া শুমারির পরিধি আরও বিস্তৃত করার ওপর জোর দিয়ে বলেন, ক্ষুদ্রতর ব্যবসা প্রতিষ্ঠান কিংবা পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও অর্থনৈতিক শুমারির আওতায় আনা এবং তাদের কাছে এর গুরুত্ব বোঝানো প্রয়োজন।
তিনি আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা সার্ভেতে জটিল শব্দ পরিহার করে সকলের জন্য সহজে বোধগম্য 'টার্ম' বা শব্দ ব্যবহার করা উচিত। শিল্পের আধিক্য এবং শক্তিশালী এসএমই (SME) খাতের কারণে তিনি গাজীপুরকে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে অভিহিত।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মাহনুমা খানম, উপ-পরিচালক গাজীপুরজেলা পরিসংখ্যান অফিস তানিয়া তাবাসসুম। এছাড়াও সেমিনারে জেলা পর্যায়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই শুমারির তথ্য উপাত্ত আগামী দিনে গাজীপুরের তথা দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SobuzBanlgadesh
.jpg)