ঢাকা |

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বংলাদেশ
header 3_728
এস  এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুর জেলার পুলিশ লাইন্স মাঠে বৃহস্পতিবার ২১ মে সকালে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন। 

এসময় তিনি অংশগ্রহণকারী সদস্যদের প্যারেড এর মান ও টার্ন-আউট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবন যাপনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার গাজীপুর জেলা পুলিশের ব্যবহৃত যানবাহন পরিদর্শন করেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) সোয়েব মুহাম্মাদ।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত