গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন কালিয়াকৈর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। আজ বুধবার ১০ জুন পুলিশ সুপার থানা অভ্যন্তরীণ এলাকা পরিদর্শনসহ থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান,
সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ শফিকুল ইসলাম, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম সহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ।
SobuzBanlgadesh
.jpg)