ঢাকা |

গাজীপুর বাউবি'তে "জাতীয় বাজেট ২০২৬-২৭ এর প্রতিফলনঃ শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গাজীপুর বাউবি'তে "জাতীয় বাজেট ২০২৬-২৭ এর প্রতিফলনঃ শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে "রিফলেকশনস ন্যাশনাল বাজেট ২০২৬-২০২৭ঃ এডুকেশন, সোসিয়াল প্রোটেকশন এন্ড এমপ্লয়মেন্ট"(জাতীয় বাজেট ২০২৬-২৭ এর প্রতিফলনঃ শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান) শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের লেকচার গ্যালারিতে এই সেমিনারটি আয়োজিত হয়।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. আনিসুর রহমান। তিনি সেমিনারে আলোচক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রো-উপাচার্য প্রফেসর ড. আনিসুর রহমান বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব ও আয় বৈষম্যের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি ইতিবাচক হলেও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আরও বিনিয়োগ এবং বরাদ্দের সুষ্ঠু ও জবাবদিহিতামূলক ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগের প্রশংসা করেন। 

তিনি বলেন, জাতীয় বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের ভবিষ্যৎ উন্নয়নের একটি কৌশলগত রোডম্যাপ। বাজেটের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে একটি সমৃদ্ধ, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং "রেপিড" এর নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফ।

 তাঁর উপস্থাপিত প্রবন্ধে উল্লেখ করেন, বাজেটে শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থান খাতে কিছু আশাব্যঞ্জক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা খাতে জিডিপির ২% শতাংশ বরাদ্দ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার উদ্যোগ প্রশংসনীয় হলেও ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, মানসম্মত প্রশিক্ষণ ও ঝরে পড়া রোধ নিশ্চিত করা জরুরি। অন্যদিকে, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড পরিমাণ বরাদ্দ এবং বিভিন্ন ধরণের ভাতা প্রদান সরকারের একটি গুরুত্বপূর্ণ মানবিক উদ্যোগ। এই উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে লক্ষ্যে স্বচ্ছ ও নির্ভুল উপকারভোগী তালিকা প্রণয়ন, নিয়মিত হালনাগাদ এবং নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতকরণে আরও জোর দিতে হবে। একইভাবে, কর্মসংস্থান বাড়াতে এসএমই ঋণ, হাই-টেক পার্ক এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মতো পরিকল্পনাগুলোর বাস্তব সুফল পেতে বাজারভিত্তিক দক্ষতা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সংযোগ প্রয়োজন। সার্বিকভাবে এসব পরিকল্পনার সাফল্য শুধু বাজেটের বরাদ্দের ওপর নির্ভর করেনা বরং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং সময়মতো বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলাই বাজেটের মূল উদ্দেশ্য হওয়া উচিত। 

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মোঃ মঈনুল ইসলাম ও অন্যান্য আলোচকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জাতীয় বাজেট ২০২৬-২৭-এ শিক্ষা খাতের বরাদ্দ, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন ও শিক্ষকবৃন্দ, বিভাগের পরিচালকবৃন্দ, বিভিন্ন সেল ও বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ প্রায় ১৭০ জন সেমিনারে অংশগ্রহন করেন। সেমিনারটি উপস্থাপনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সায়মা আহমদ ও ড. জাকির হোসেন তালুকদার। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছ