ঢাকা |

গাজীপুর মহানগর এলাকায় "মাদক বিরোধী সুধী সমাবেশ" অনুষ্ঠিত

গাজীপুর মহানগর এলাকায় "মাদক বিরোধী সুধী সমাবেশ" অনুষ্ঠিত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার
 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকায় সোমবার পৃথকভাবে "মাদক বিরোধী সুধী সমাবেশ" অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।
মাদক বিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে। মাদকের করাল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মাদক, জুয়া, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারিসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে কাজ করছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার থাকবে। অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ গাজীপুর গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সমাবেশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানার অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাদককে না বলুন। নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত গাজীপুর গড়তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে একসাথে কাজ করতে আহবান জানান জিএমপি কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন টঙ্গীতে হাজী মাজার

অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন টঙ্গীতে হাজী মাজার