ঢাকা |

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যক্রম গতিশীল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এক দিক নির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার ১২ জুলাই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফি সহ অন্যান্য) , অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানী করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো,  হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের জালজালিয়াতি, ভিসা জালিয়াতি, মাদক তৈরির কারখানা,  বিভিন্ন ধরনের ভেজাল মসলা, ভেজাল ওষুধ ইত্যাদি এর বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে নিয়মিত ও পরিকল্পিত অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে সংস্কারকৃত  নতুন আইন সমূহ (সন্ত্রাস দমন আইন ও জুয়া আইন ইত্যাদি) -এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
পুলিশ কমিশনার বিভিন্নি দিক নির্দেশনা প্রদান করে বলেন, অপরাধ দমনে প্রয়োজনে ছদ্মবেশে গোয়েন্দা অভিযান পরিচালনা করতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টা গোয়েন্দা তৎপরতা অব্যহত রেখে বিশেষ করে রাতের বেলায় বিভিন্ন নাইট কোচের যাত্রাবিরতির স্থান, গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও অপরাধপ্রবণ এলাকায় নিবিড় নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।
এছাড়াও টঙ্গীসহ মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা ও অন্যান্য মাদকের বিস্তার লাভ ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন, অনলাইনভিত্তিক প্রতারণা, পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অপরাধ, হানি ট্র্যাপ এবং স্ট্যাম্প ও ভিসা জালিয়াতি চক্রের বিরুদ্ধে তথ্যভিত্তিক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুর থেকে তিন রোভার সদস্যের পদযাত্রা শুরু

গাজীপুর থেকে তিন রোভার সদস্যের পদযাত্রা শুরু