ঢাকা |

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ

গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ জুন বিনামূল্যে ডেঙ্গু সনাক্তকরণ কিট বিতরণ কর্মসূচি সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম।

সাধারণত বর্ষাকালে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকে। তবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া এবং থেমে থেমে বৃষ্টিপাত থাকলে মে থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু মশার বংশবিস্তার ও সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। বাড়ির ভেতরে বা আশেপাশে ফুলের টব, টায়ার, ডাবের খোসা, ড্রাম, বা অব্যবহৃত পাত্রে ৫ দিনের বেশি পানি জমিয়ে না রেখে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়া যায়। এছাড়াও ফুলের টবের নিচের পাত্র, পানির ড্রাম ও এসির ট্রে নিয়মিতভাবে পরিষ্কার এবং অব্যবহৃত পাত্র ধ্বংস বা উল্টে রাখলে ডেঙ্গু প্রতিরোধ হয়। 
গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে অতিবৃষ্টিতে শতশত বসতবাড়ী নিচে জলাবদ্ধতায় জনজীবনে চর

গাজীপুরে অতিবৃষ্টিতে শতশত বসতবাড়ী নিচে জলাবদ্ধতায় জনজীবনে চর