ঢাকা |

চরফ্যাসনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা

চরফ্যাসনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ছবির ক্যাপশন :
header 3_728
খুরশীদ আলম ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি:

ভোলার চরফ্যাসনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চরফ্যাসন ব্রজ গোপাল টাউন হলে চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকা-এর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চরফ্যাসন উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইঞ্জিনিয়ার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দিন টিপু, আলমগীর হোসেন মালতিয়া, কয়ছর আহমেদ কমল, চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৩ জন শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, কলম ও একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাতেই এ ধরনের ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ছবি সংযুক্তি

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন

বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন