ঢাকা |

চরফ্যাসনে মা-সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাসনে মা-সমাবেশ অনুষ্ঠিত ছবির ক্যাপশন :
header 3_728
খুরশীদ আলম, ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি

ভোলার চরফ্যাসন উপজেলার ১১ নং রসুলপুর ইউনিয়ন মা ও শিশু কেন্দ্রে মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩সেপ্টম্বর) রবিবার সকাল ১১ টায় প্রজননস্বাস্থ্য সেবা গর্ভবতী, প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে এই মা- সমাবেশ অনুষ্ঠিত হয়।

পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)  কর্তৃক আয়োজিত সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সিভিল সার্জন ডাঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ভোলা জেলা পরিবার পরিকল্পনা মনিরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক খুরশীদ আলম,চরফ্যাসন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহফুজুর রহমান, মা ও শিশু কেন্দ্রের সদস্য নূরে আলম বেপারি, মোঃ রাশেদুল ইসলাম, তাহমিনা বেগম ও সালাউদ্দিন (চরফ্যাসন পরিবার পরিকল্পনা) প্রমূখ।

সমাবেশে প্রায় দেড়শতাধিক গর্ভবতী মায়েদের কে গর্ভকালীন সময়ে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে সে বিষয়ে প্রধান অতিথি উপস্থিত সকলকে প্রাথমিক ভাবে ধারণা দেন এবং পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

চরফ্যাসনে মা-সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাসনে মা-সমাবেশ অনুষ্ঠিত