ঢাকা |

ট্রেন দুর্ঘটনায় পা হারানো ডুয়েট শিক্ষার্থীকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর

ট্রেন দুর্ঘটনায় পা হারানো ডুয়েট শিক্ষার্থীকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
স্টাফ রিপোর্টার  

ছিনতাইকারীর কবলে পড়ে ট্রেন দুর্ঘটনায় পা হারানো গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মদ নাঈমকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার ১৩ জুলাই উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল তাঁর কার্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন লক্ষ পঁচিশ হাজার ছয়শত টাকার আর্থিক অনুদানের  চেকটি হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, একজন শিক্ষার্থীর এমন দুর্বিষহ মুহূর্তে পাশে দাঁড়ানো বিশ্ববিদ্যালয়ের শুধু দায়িত্ব নয়, মানবিক দাবিও। তিনি নাঈমের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন কামনা করেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে এবং নাঈমের ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে সর্বাত্মক সহায়তা করা হবে।

ট্রেন দুর্ঘটনায় পা হারানো ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুর মোহাম্মদ নাঈম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের প্রতি আমি কৃতজ্ঞ, আমার এই কঠিন সময়ে তাদেরকে পাশে পেয়ে নতুন করে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার সাহস পেয়েছি।

দুর্ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্নভাবে নাঈমের পাশে  দাঁড়িয়েছেন। আজকের এই উদ্যোগ সেই সম্মিলিত ভালোবাসারই একটি প্রতিফলন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছ

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছ