ঢাকা |

ডুয়েট উপাচার্যের সাথে বিআরইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডুয়েট উপাচার্যের সাথে বিআরইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ ছবির ক্যাপশন :
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, স্টাফ রিপোর্টার

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর দ্বিতীয় ক্যাম্পাসের বিদ্যুৎ সমস্যা নিরসনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) একটি প্রতিনিধিদল ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেছে। বুধবার ৮ই জুলাই উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে দ্বিতীয় ক্যাম্পাসের বিদ্যুৎ সমস্যা সমাধানে স্বতন্ত্র লাইন নির্মাণের অগ্রগতি বিষয়ে আলোচনা হয়। লাইনটি নির্মাণের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে আলোচনায় উল্লেখ করা হয়। কাজটি সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

আলোচনা সভায় বিআরইবি প্রতিনিধিদল ক্যাম্পাসের অভ্যন্তরে একটি ৩৩/১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের পরামর্শ দেয়, যা ভবিষ্যতে ক্যাম্পাসের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ জন্য তারা উপকেন্দ্র নির্মাণের জন্য ন্যূনতম ২৫ শতাংশ জায়গা বরাদ্দ রাখার পরামর্শ প্রদান করেন। এছাড়া ক্রমবর্ধমান বৈদ্যুতিক চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহের ছাদে সোলার সিস্টেম স্থাপনের বিষয়েও প্রতিনিধিদল পরামর্শ প্রদান করে।

উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল অগ্রাধিকার ভিত্তিতে দ্বিতীয় ক্যাম্পাসের  বিদ্যুৎ সমস্যা নিরসনের উদ্যোগ নেওয়ায় প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। তিনি তাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও যৌথ সহযোগিতায় সেসব বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাত শেষে উপাচার্য প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ক্যাম্পাসে সাইট পরিদর্শন করেন। প্রতিনিধিদলে বিআরইবি ঢাকা জোন (উত্তর) এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরাফাত উল্যাহ্, উপ-পরিচালক (কারিগরি) মো. আব্দুর রহমান, নির্বাহী প্রকৌশলী (গাজীপুর) মো. জুলফিকার আলী উপস্থিত ছিলেন। ডুয়েটের পক্ষে প্রধান প্রকৌশলী মো. মামুনুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মেহ্দী আল মাসুম, নির্বাহী প্রকৌশলী বেনজীর আহমেদ, সহকারী প্রকৌশলী মো. হায়দার কোরেশীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ডুয়েট উপাচার্যের সাথে বিআরইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডুয়েট উপাচার্যের সাথে বিআরইবি প্রতিনিধিদলের সাক্ষাৎ