ঢাকা |

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের মতবিনিময়

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের মতবিনিময় ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর প্রতিনিধিগণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। শুক্রবার ২২শে মে ডুয়েটে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিগণ নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাতকালে দেশের জ্বালানি নিরাপত্তা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বৈশ্বিক উষ্ণায়ন এবং প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর আধুনিক ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশ এখন সময়ের দাবি। 

উন্নত দেশগুলোর সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে এ খাতে বাংলাদেশকে আরও এগিয়ে যেতে হবে।'
ডুয়েট ও এনপিসিবিএলের মধ্যে যৌথ সহযোগিতা সম্প্রসারণের ব্যাপারে উপাচার্য বলেন, 'দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে ডুয়েট দেশের সার্বিক উন্নয়নের অন্যতম অংশীদার। এখানের দক্ষ গ্র‍্যাজুয়েটগণ বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার সাথে সার্ভিস দিয়ে আসছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও তাদের অনেকে সার্ভিস দিচ্ছে। ভবিষ্যতেও দেশের উন্নয়নে ডুয়েটের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগম, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এনপিসিবিএল প্রতিনিধিদলে কোম্পানী সচিব এস. আব্দুর রশিদ এফসিএস, ব্যবস্থাপক মো. ওয়াজিহুর রহমান ও মো. আব্দুস সোবহান, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো. সোহেল রানা, ডেপুটি চীফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সুপারিনটেনডেন্ট মো. গোলাম শাহীনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এনপিসিবিএল (NPCBL) হলো বাংলাদেশ সরকারের মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ ভবিষ্যতের অন্যান্য বিদ্যুৎকেন্দ্র নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য ২০১৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান

হাতিরঝিল প্লাষ্টিক মুক্তকরন অভিযান