ঢাকা |

ডুয়েট শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দিয়ে মিললো মুক্তি

ডুয়েট শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দিয়ে মিললো মুক্তি ছবির ক্যাপশন :
header 3_728


এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কম্পিউটার সোসাইটির সেক্রেটারি জুয়েল সম্প্রতি অপহরণের শিকার হয়েছেন। তবে মুক্তিপন দিয়ে ছাড়া পেয়েছেন তিনি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করছেন সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা।
ভুক্তভোগীর পরিবার ও সহপাঠীদের সূত্রে জানা যায়, বাসায় ফেরার পথে নরসিংদী বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়েলকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয় দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে জিম্মি করে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পালানোর চেষ্টা করলে তাকে মারধর করা হয় এবং পরে হাত-পা ও চোখ বেঁধে কয়েক ঘণ্টা গাড়িতে করে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। পরবর্তীতে অপহরণকারীরা জুয়েলের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। আর্থিক কষ্টের মধ্যেও পরিবার ১ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করে অপহরণকারীদের দিতে বাধ্য হয়। এছাড়া জুয়েলের ব্যক্তিগত ফোনে থাকা অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রীও ছিনিয়ে নেয় অপহরণকারীরা। মুক্তিপণের টাকা পাওয়ার পর অপহরণকারীরা তাকে একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।জুয়েলের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মুক্তিপণের অর্থ জোগাড় করতে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। 
এ ঘটনায় ডুয়েট শিক্ষার্থীদের মাঝে গভীর উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সহপাঠীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন, যাতে ভুক্তভোগী শিক্ষার্থী যথাযথ আইনি সহায়তা পায় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, এটা শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ক্ষতি নয়, বরং সামগ্রিক শিক্ষার্থী নিরাপত্তার বিষয়টিকেও সামনে নিয়ে আসে। ফলে ঘটনাটি দ্রুত তদন্ত ও যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনা জরুরি।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ডুয়েট শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দিয়ে মিললো মুক্তি

ডুয়েট শিক্ষার্থী অপহরণ, মুক্তিপণ দিয়ে মিললো মুক্তি