হাম রোগের সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ১৭ বৈশাখ (৩০ এপ্রিল):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫১ জন। এসময় ৮৪ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী ভর্তির সংখ্যা ২৫ হাজার ১৫৮ জন। সন্দেহজনক হাম রোগীর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন ২১ হাজার ৭৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে কোনো মৃত্যু ঘটেনি। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
SobuzBanlgadesh
.jpg)