এস এম আসাদুজ্জামান মিলন, গাজীপুরঃ
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর একাডেমিক কার্যক্রম দ্বিতীয় ক্যাম্পাসে স্থানান্তর হচ্ছে। নতুন ক্যাম্পাসের জন্য নির্ধারিত বিভাগ ও ইনস্টিটিউটসমুহকে বরাদ্দ দেওয়া হয়েছে। এ উপলক্ষে ডুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল আজ বৃহস্পতিবার ৪ জুন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শন করেছেন। এ সময় তিনি একাডেমিক কার্যক্রম স্থানান্তরের জন্য নির্ধারিত বিভাগ ও ইন্সটিটিউটসমূহের জন্য বরাদ্দকৃত ফ্লোরসমূহ ঘুরে দেখেন।
সকালে দ্বিতীয় ক্যাম্পাসে প্রবেশের পর উপাচার্য মহোদয় প্রথমেই ক্যাম্পাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সাথে দায়িত্বপালনের জন্য নির্দেশ দেন। পরে তিনি নবনির্মিত একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোর, শ্রেণিকক্ষ, ল্যাব এবং আইসিটি ইনকিউবেটর ভবন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ভবনের বিভিন্ন স্থানে নকশাগত পরিমার্জনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তরকে নির্দেশনা দেন।
এসময় উপাচার্য বলেন, 'নতুন পরিসরে কার্যক্রম শুরু করতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তথাপি বিভাগ ও ইনস্টিটিউটসমূহ স্থানান্তরের আগেই ডুয়েটে সর্বোচ্চ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে হবে।
পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে মেটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমএমই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইইই)-এর পরিচালক অধ্যাপক ড. এ.এন.এম মোমিনুল ইসলাম মুকুট, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর পরিচালক অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী, ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (আইডব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম, পরিচালক (যানবাহন) অধ্যাপক ড. নাঈম মো. লুৎফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. জাকির হোসেন, ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. শফিউল আজম, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটসমূহের শিক্ষকবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. মামুনুর রহমান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. মামুন মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
SobuzBanlgadesh
.jpg)