টঙ্গীর হাজির মাজার উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ফ্লাইওভারে সড়ক অবরোধ করেছে বস্তিতে বসবাসকারীরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত টঙ্গী-আব্দুল্লাহপুর ফ্লাইওভার অবরোধ করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বস্তিবাসী টঙ্গী বাজার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইওভারের ওপরে অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে যানবাহন চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করে হাজির মাজার বস্তি উচ্ছেদ করায় মাদকের বাইরে থাকা শত শত পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। উচ্ছেদে তাদের আপত্তি নেই; তবে উচ্ছেদের আগে তাদের থাকার ব্যবস্থা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।
তারা বলেন, আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই। আগে আমাদের থাকার ব্যবস্থা করা হোক, পুনর্বাসন দেওয়া হোক।
এরপর বস্তি ছেড়ে দিতে বলা হলে আমাদের কোনো আপত্তি থাকবে না। এটা না করে একটি কম্পানিকে বুঝিয়ে দিলে আমরা মানব না।
এদিকে অবরোধে চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি ফ্লাওভারে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘আমরা বস্তিবাসীকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি।’
SobuzBanlgadesh
.jpg)