বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার পারসোমবাড়ী হাট ছোট যমুনা নদীর ওপর নির্মিত ব্রিজের পাশে বৃষ্টির কারণে ব্রিজের গার্ড পোস্টসহ সড়কের সাইড ভেঙে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা যে কোন মুহুর্তে ঘটাতে পারে বড় কোন দুর্ঘটনা। প্রায় তিন মাসের অধিক সময় অতিবাহিত হলেও কোন পদক্ষেপ গ্রহণ করেননি সংশ্লিষ্ট কতৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়,
উপজেলার পারসোমবাড়ী ব্রিজের পশ্চিম পাশের রাস্তা অতিরিক্ত বৃষ্টিপাতের ব্রিজের গার্ড পোস্টসহ ভেঙে পড়ে। প্রথমে ভাঙনটি ছোট থাকলেও, এখন সেটি বড় গর্ত বা মরণ ফাঁদে পরিণত হয়েছে। ভেঙে যাওয়া স্থানটি নিয়ে সবসময় আতঙ্কে থাকেন পথচারীরা। বিশেষ করে রাতের সময় একটু খেয়াল না করলেই ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।
রাসেল হোসাইন পারসোমবাড়ী গ্রামের
স্থানীয় বাসিন্দা। তিনি সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, "আমাদের পারসোমবাড়ী ব্রিজ এবং রাস্তা যখন নির্মাণ করা হয় তখন ভালোই ছিল। কিন্ত অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ব্রিজের পশ্চিম পাশের রাস্তাটিতে ভাঙন ধরে। দীর্ঘদিন হলো এই অবস্থা, কিন্ত মেরামত করার জন্য কেউ এগিয়ে আসেননি। রাস্তার এই বেহাল অবস্থা কারণে এই জায়গার ভ্যান চালক, চলাচলকারী সকলে ভয়ের মধ্যে থাকে। যেকোন মুহুর্তে গর্তে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার ঘটতে পারে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে আমাদের এই রাস্তাটি দ্রুত মেরামত করে, আমাদের জনজীবনে স্বস্তি ফিরিয়ে দেন।"
এ বিষয়ে জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মাসুদ রানা মুঠোফোনে জানান, "এটি ইতিমধ্যে ইস্টিমেট অ্যাপ্রুভ করে টেন্ডার প্রক্রিয়াধীন আছে।"
SobuzBanlgadesh
.jpg)