ঢাকা |

ভোলায় মদ,গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

ভোলায় মদ,গাঁজা ও ইয়াবাসহ আটক ৩ ছবির ক্যাপশন :
header 3_728
ভোলায় মদ,গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

আশিকুর ফারহান (ভোলা)  বোরহান উদ্দিন প্রতিনিধি 

ভোলায় পুলিশের বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটের দিকে ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পানবাজার মোড়সংলগ্ন ভোলা-ইলিশা মহাসড়কে এসআই মোঃ আশ্রাব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল ডিউটি ও চেকপোস্ট পরিচালনা করছিল।

এ সময় রাশেদের পান-সিগারেটের দোকানের সামনের সড়ক থেকে তানজিল, মোঃ হৃদয় ও আব্দুল রাজ্জাক নামে তিনজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৫০ মিলিলিটারের একটি বোতলে থাকা কেরু অ্যান্ড কোম্পানির ভদকা, ৪০ শত মিলিলিটার বিদেশি মদ, ২টি ইয়াবা ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৬ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভি

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভি