ঢাকা |

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত ছবির ক্যাপশন :
header 3_728
গাজী তাহের লিটন,  স্টাফ রিপোর্টার

বোরহানউদ্দিনে অটোরিকশা সাইড দিতে গিয়ে দিঘলদী এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা চার যাত্রী আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের মিলন বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চরফ্যাশন থেকে ছেড়ে আসা দিঘলদী এন্টারপ্রাইজের বাসটি মিলন বাজার এলাকায় পৌঁছালে পাশের একটি সড়ক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে অটোরিকশাটিকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে বাসে থাকা চার যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪ যাত্রী আহত