ঢাকা |

মাদক নিয়ে বিরোধে কালিয়াকৈরে ছুরিকাঘাতে বাস হেলপার খুন, গ্রেপ্তার ১

মাদক নিয়ে বিরোধে কালিয়াকৈরে ছুরিকাঘাতে বাস হেলপার খুন, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন :
header 3_728
স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে রাজধানী পরিবহনের এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শাকিল নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
​নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত পৌনে তিনটার দিকে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় মাদক কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে এক বন্ধু আকাশকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এতে আকাশ গুরুতর আহত হলে বাকি তিন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
​খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ আহত আকাশকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
​কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, "মাদক নিয়ে দ্বন্দের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অভিযান চালিয়ে শাকিল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ