ঢাকা |

মানা হয়নি নিয়ম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছে মহিলা আসামী

মানা হয়নি নিয়ম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেছে মহিলা আসামী ছবির ক্যাপশন :
header 3_728
স্টাফ রিপোর্টার

কারাগারের নিয়মানুযায়ী আসামীদের দেখভাল না করার সুযোগে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক মহিলা আসামী দেয়াল টপকে পালিয়ে গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি গত বৃহস্পতিবার রাত আটটার দিকে। পালিয়ে যাওয়া ওই আসামীর নাম মোসাঃ রিম্পা (২১)। সে মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামী হয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 

পুলিশ ও কারাসুত্রে জানাযায়, কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের নিয়মানুযায়ী বিকেল ৫টার মধ্যে সকল বন্দী আসামীদের লকআপ করার কথা। কিন্তু ওইদিন এই নিয়ম পালন করেননি দায়িত্ব প্রাপ্ত কারারক্ষীরা। রাত আটটার দিকে খবর হয় আসামী রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিলা কারাগারে চিরুনি তল্লাশি চালায় কাশিমপুর কারা কর্তৃপক্ষ। বেশ কয়েকবার তল্লাশি চালিয়েও আসামী রিম্পাকে খুঁজে পায়নি তারা। কাশিমপুর  মহিলা কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী, মেট্রনসহ কয়েকজন কারাগার নিয়ন্ত্রন করেন৷ এদের সঙ্গ দেয় তিনজন আসামি। কারা নিয়ম অনুয়ায়ী বিকেল ৫ টার মধ্যে আসামিদের লকআপ করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে নিয়ম মানেননি কারারক্ষীরা৷ এই সুযোগে আসামী রিম্পা কারাগারের দেয়াল টপকিয়ে পালিয়ে যায়। এ ব্যপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন কারা কতৃপক্ষ। 

এবিষয় জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া উয়িং) মোঃ জান্নাত উল ফরহাদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে জানালার গ্রিল দিয়ে উপরে উঠে ছাদ দিয়ে পালিয়েছে। সে চুরির মামলায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। গত মাসের ৯ তারিখে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। 

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইফতেখার হোসেন বলেন, কারাগার হতে একজন আসামি পালিয়েছেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার বিকেলে কোনাবাড়ি থানায় কারা কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব

শ্রীপুরে করতোয়া কুরিয়ারে অর্ধ কোটি টাকার অবৈধ ভারতীয় কাপড় জব