ঢাকা |

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জন গ্রেফতার

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জন গ্রেফতার ছবির ক্যাপশন : ছবিঃ সবুজ বাংলাদেশ
header 3_728
এইচ এম মাহমুদ হাসান 

রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (৯ মে) মিরপুর মডেল থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— হৃদয় হোসেন (২১), হাসনাইন আহমেদ শান্ত (২২), মনির হোসেন (৩৯), উমর ফারুক (৪২), হৃদয় হোসেন (২৪), মাসুদ রানা (৩৬), খোকন (৪২), ইদ্রিস (৪০), অলিউল্লাহ (২২), মোঃ মামুন (২২), মোঃ জুয়েল (২০), জাহিদুল (২০), মোঃ রিপন (৩০), মোঃ কামরুল হাসান (২০), মোঃ সুমন (২১), স্বপন দাস (৩২), মোঃ মাসুম (২৬), সোহানুর রহমান সোহান (২৬), মোঃ জুনায়েদ সাইফ (২২), মোঃ আল ফাতিন ওরফে সামি (২৭), মোঃ ইয়াসিন আরাফাত (২১), মোঃ ইফাদুল কবির (২১), জিসান হোসেন আলিফ (২৩), দেব জ্যোতি (২৮), মোঃ আরিফ হাসান (৩২), মোঃ তুহিন (৩২), নূর ফরাজী (২৮), মোঃ শাকিল (২৫), মোঃ মেহেদী হাসান অনিক (২৭), মোঃ ওমর বিন হারুন (৩০), মোঃ জহির (৪৩), মারুফ আলম (১৮), মোঃ শাহীন আলম (৩০), মোঃ আমিরুল ইসলাম (২৪), মোঃ গোলাম রাব্বী (২৬), মোঃ হাসান (৩০), মোঃ হেলাল (৩৩), মোঃ মামুন (৪৫), মোঃ রাজন (৩০), মোঃ শাহেন (২৬), মোঃ রাকিব (১৯), মোঃ শাহজামান জুয়েল (৩২), ফারহানা আখতার স্মৃতি ও মোঃ মুসা।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, শনিবার (৯ মে) মিরপুর মডেল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, মিরপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, ছিনতাই, চুরি ও সন্ত্রাসী কার্যক্রম দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, “যেসব এলাকায় অপরাধপ্রবণতা বেশি, সেসব এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, “জনসাধারণের সহযোগিতা ছাড়া অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে দ্রুত পুলিশকে জানানোর জন্য আমরা নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪

মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪