ঢাকা |

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, দুই যুবক নিহত ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
যশোর  প্রতিনিধি নুরুজ্জামান। 

যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা রাতে যশোর বেনাপোল সড়কের  নতুনহাট বাজার কলেজের সামনে ঘটে এ দুর্ঘটনা।

নিহতরা হলেন, যশোরের ঝুমঝুমপুর-বালিয়াডাঙ্গা এলাকার আজাদের ছেলে শাওন এবং হামিদপুর এলাকার মৃত আবুলের ছেলে মিল্লাদ।

স্বজনরা জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শাওন ও মিল্লাদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে নড়াইলে পৌঁছালে মিল্লাদ এবং গোপালগঞ্জের কাশিয়ানি এলাকায় পৌঁছালে শাওন মারা যান। পরে স্বজনরা তাদের মরদেহ যশোরে ফিরিয়ে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন ও মিল্লাদ  একটি মোটরসাইকেলে যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে নতুনহাট বাজার কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। অ্যাম্বুলেন্সটির পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারে

দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারে