ঢাকা |

রাজধানীর তুরাগে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩

রাজধানীর তুরাগে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৩ ছবির ক্যাপশন : সবুজ বাংলাদেশ
header 3_728
এইচ এম মাহমুদ হাসান 

রাজধানীর তুরাগে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বুধবার (২০ মে, ২০২৬) সকালে উত্তরা ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই মো. আল মামুন ও এএসআই মো. কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উত্তরা উত্তর মেট্রোস্টেশন এলাকায় চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় ৩ নম্বর ব্রিজে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গোপন সমাবেশের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), কর্মী মিজানুর রহমান নিহাজ খান (৩৭) ও রায়হান আলীকে (২৪) আটক করা হয়।
 
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দলীয় প্রধানের সপক্ষে স্লোগান সংবলিত দুইটি ব্যানার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছিলেন।
 
তুরাগ থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমান ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
রাজধানীর তুরাগে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

রাজধানীর তুরাগে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ