ঢাকা |

লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী

লোডশেডিংয়ে অতিষ্ঠ বদলগাছী উপজেলাবাসী ছবির ক্যাপশন :
header 3_728


সিজান সিদ্দিকী, 
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ এলাকাবাসী।
জানা যায়, 
দিনে-রাতে মিলে প্রায় ৬-৭ বার লোডশেডিং হয়। বিশেষ করে গ্রামের অঞ্চলগুলোতে লোডশেডিং বেশি লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ ২ ঘন্টা পরপর কারেন্ট চলে যায়, যা শিক্ষার্থীদের পড়াশোনা এবং জনসাধারণের জীবন যাপনে ব্যাপকভাবে প্রভাব ফেলছে। 

বদলগাছীর একজন স্থানীয় বাসিন্দা জানান,
"সারাদিন কাজকর্ম শেষে রাতে ঘুমানোর সময় বা মাঝরাতে কারেন্ট চলে যায়, খুব বিড়ম্বনায় পড়তে হচ্ছে।"

তবে জাতীয় তথ্য অনুযায়ী,
বর্তমানে তীব্র প্রখর দাবদাহ ও গরমের কারণে বিদ্যুতের ব্যবহার ও চাহিদা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি বা গ্যাসের ঘাটতি এবং সঞ্চালন লাইনের জটিলতার কারণে চাহিদানুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
​গ্রীষ্মকালে অতিরিক্ত ফ্যান, এসি ও সেচপাম্প একযোগে চলার ফলে জাতীয় গ্রিডে তৈরি হওয়া এই বিশাল ঘাটতি পূরণ করতেই কর্তৃপক্ষ এলাকাভিত্তিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ বা লোডশেডিং করতে বাধ্য হচ্ছে।

বদলগাছীর পল্লী বিদ্যুতের দায়িত্বে থাকা 
ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জানান, " লোডশেডিং তো এখন বলতে গেলে একটি জাতীয় সমস্যা বলা যায়, সব জায়গাতে প্রায় একই অবস্থা। তবে বর্তমানে ঝড়-বৃষ্টির কারণে কোন এলাকায় বিদ্যুৎ সংযোগের সমস্যা হলে, আমাদের তথ্য দিলে আমরা সাথেসাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। "

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভি

ভোলা জেলার সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল (ডিবি) পুলিশের অভি