ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধি:
ভোলার শশীভূষণ থানা পুলিশ শশীভূষণ বাজারের দীর্ঘদিনের দন্তচিকিৎসক মাদকাসক্ত মোঃ মুনসুর আহমেদ (৫৬)কে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
তিনি ভোলা জেলার দৌলত খান উপজেলার চর শুভী গ্রামের মৃত হাজী রফিকুল ইসলামের ছেলে।
শশীভূষণ বাজারের তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মদিনা দাঁত ঘর থেকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে চরফ্যাসন উপজেলাধীন শশীভূষণ থানা পুলিশ গ্রেফতার করে থানা হেফাজতে এনে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ডোপ টেস্টের মাধ্যমে তিনি মাদকাসক্ত প্রমাণিত হয়।
এতেই তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। শশীভূষণ থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
SobuzBanlgadesh
.jpg)