ঢাকা |

শিশু সন্তানসহ কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পি বেগম

শিশু সন্তানসহ কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পি বেগম ছবির ক্যাপশন :
header 3_728

গাজীপুরঃ

তেজগাঁও থানায় করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম ও তার শিশু সন্তান বুধবার দুপুর জামিনে মুক্তি পেয়েছেন। ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।গত মঙ্গলবার  রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। বুধবার সকাল থেকে তার পরিবার ও সহকর্মীরা তাকে নিতে কাশিমপুর কারাগারের সামনে অপেক্ষা করছিলেন।
তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি।
কারা ফটকে শিল্পী বেগম বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। আমি আওয়ামী লীগ করি কিন্তু কোনো পদ-পদবি নেই৷ আদালত মানবিক দিক বিবেচনা করে আদালত  আমাকে মুক্তি দিয়েছে এজন্য আমি আইনের প্রতি কৃতজ্ঞ৷ সাংবাদিক ভাইরা আমার বিষয়টি তুলে ধরেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই।
পুলিশ সুত্রে জানাযায়, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তার দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যাসন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাউকের অভিযান, জরিমানা

গাজীপুরে অবৈধ ভবন নির্মাণের বিরুদ্ধে গাউকের অভিযান, জরিমানা