ঢাকা |

সরকারি সেবার মানোন্নয়ন ও সমৃদ্ধ করতে গাজীপুর জেলা পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

সরকারি সেবার মানোন্নয়ন ও সমৃদ্ধ করতে গাজীপুর জেলা পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার ছবির ক্যাপশন :
header 3_728
স্টাফ রিপোর্টার

সরকারি সেবার মানোন্নয়ন ও সমৃদ্ধ করতে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। বুধবার ২২ জুলাই দিনব্যাপী এই পরিদর্শনে বিভাগীয় কমিশনার বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করেন।

 সকালে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালেক্টরেট স্কুলে সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার। পরে তিনি গাজীপুর জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 

মতবিনিময় সভায় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানদের নির্দেশনা প্রদান করেন এবং একইসাথে তিনি প্রত্যেক দপ্তর প্রধানের কাছ থেকে তার দপ্তরের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধান কল্পে আশ্বস্ত করেন। এরপর তিনি জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরবর্তীতে তিনি উপজেলা ভূমি অফিস, টঙ্গী, গাজীপুর পরিদর্শন করেন। তিনি অত্র কার্যালয়ের বিভিন্ন দাপ্তরিক রেজিস্ট্রার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন এবং কাজের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। মাঠপর্যায়ে সেবার মান যাচাইয়ের লক্ষ্যে তিনি অত্র কার্যালয়ে আগত সাধারণ সেবাগ্রহীতাদের সাথে সরাসরি কথা বলেন এবং সেবার গুণগত মান সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি উপজেলা ভূমি অফিস চত্বরে একটি গাছের চারা রোপন করেন। 

বিভাগীয় কমিশনারের এই গুরুত্বপূর্ণ পরিদর্শনকালে গাজীপুর জেলার জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি সেবার মান উন্নয়ন এবং একটি পরিবেশবান্ধব, সবুজ ও সমৃদ্ধ গাজীপুর গড়ে তুলতে এই পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা আশাবাদ ব্যক্ত করেন। 

নিউজটি পোস্ট করেছেন : SobuzBanlgadesh
প্রতিবেদকের তথ্য
SobuzBanlgadesh

SobuzBanlgadesh

সর্বশেষ সংবাদ
গাজীপুরে ই-ভ্যালী আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা রহস্য উদঘাটনঃ প

গাজীপুরে ই-ভ্যালী আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা রহস্য উদঘাটনঃ প